সাধারণত ফরম্যাট করলে নকিয়ার সিমবিয়ান মোবাইল ফোনে থাকা
এসএমএস হারিয়ে যায়। এ জন্য হ্যান্ডসেট পরিবর্তন বা ফরম্যাট দেয়ার আগে
এসএমএসের ব্যাকআপ রাখা ভালো। এসএমএস ব্যাকআপের জন্য প্রথমে হ্যান্ডসেটটি
কম্পিউটারে ডেটা কেবলের মাধ্যমে সংযুক্ত করতে হবে। এরপর মেমোরি কার্ড বা
ফোন মেমোরি ড্রাইভ খুলতে হবে।
এখন কম্পিউটারের Tools অপশন থেকে View বাটনে ক্লিক করতে হবে। এবার
Show Hidden Files and Folder ক্লিক করলে সেলফোনের ড্রাইভের Hidden File সহ
সবই দেখা যাবে। এখান থেকে Private নামের ফোল্ডারটি খুলতে হবে। এ
ফোল্ডারটির মধ্যেও অনেক সাব-ফোল্ডার পাওয়া যাবে। সেখান থেকে 1000484B নামের
ফোল্ডারটি কপি করে কম্পিউটারের ড্রাইভে সেভ করে রাখতে হবে।
এরপর হ্যান্ডসেট পরিবর্তন বা ফরম্যাট করে একইভাবে কম্পিউটারের মাধ্যমে
ফোন ড্রাইভটি খুলে private নামে ফোল্ডার তৈরি করতে হবে। তবে আগে থেকেই এই
ফোল্ডারটি থাকলে তৈরি করার প্রয়োজন নেই। এখন এই ফোল্ডারে কম্পিউটার ড্রাইভে
থাকা ১০০০৪৮৪ই ফোল্ডারটি পেস্ট করলে নতুন হ্যান্ডসেটে এসএমএসগুলো কপি হয়ে
যাবে।